মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা।

সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ^ত, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু,সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।

সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।

এ সময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী