বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা মহিলা দল নেতা শিরিনা সুলতানা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, যুবনেতা সৈয়দ আজম হোসেন এসময় উপস্থিত ছিলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমারা দীর্ঘ ১৬ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেতৃ বেগম খালেদা জিয়া সহ আমাদের দলের কোনো জাতীয় নেতা ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপর অত্যাচারআ করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।

এরআগে দুপুর থেকে বিকাল পর্যন্ত খলিলনগর ইউনিয়ন বিএনপি নেতা প্রয়াত আবুল কাসেম সরদার, সাইফুল ইসলাম কোহিনূর, উপজেলা যুবদল নেতা হোসেনের কবর জিয়ারত করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম