তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ


সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় তিনি এই নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে শেখ জিল্লুর রহমান এক নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর আগামী দিনের পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
এ সময় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন


