মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরা বন্ধু’র উপহার

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত তুরফান শেখের স্ত্রী সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরাবন্ধু সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা সেলিনা বেগমের হাতে এ উপহাট তুলে দেন। একই সাথে দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্য সরদার ওয়াসিফ জিসান, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, নাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে সেলিনা বেগম বলেন, সেলাই মেশিনের মাধ্যমে আমি কাজ করে সংসারকে এগিয়ে নিশে যাবো। এর মাধ্যমে যে টাকা আসবে তা দিয়ে সন্তানের লেখাপড়া করাবো। সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, সেলিনা বেগমের তুরফান শেখ ৮বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। দুই মেয়ে, এক ছেলে ও শাশুড়ীকে নিয়ে সেলিনা বেগম বিপাকে পড়েন। তারপর মানুষের বাড়ি কাজ করে, জমিতে দিন মজুরি কাজ করে সংসার চলায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান