বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের নির্বাচনী প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন নিজ এলাকায় প্রচার- প্রচারণা, পথসভা, মোটরসাইকেল শো-ডাউন ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।

রবিবার (৩১ জানুয়ারি) বিকালে ৬নং তালা সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত মোটরসাইকেল শো-ডাউন যাত্রা শুরু হয়।
প্রচার- প্রচারণার শুরু করে খেজুরবুনিয়া, শেখের হাট, জাতপুর, শাহাপুর, ব্রিজের মোড়সহ ইউনিয়নের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে।

এ সময় সরদার জাকির হোসেন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে, ফের ইউনিয়নের উন্নয়নের আশ্বাস দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খঁাসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, তালা সদরের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন দীর্ঘ ৫ বছর সফলার সাথে দায়িত্ব পালন করেছেন। এবারও দলীয় মনোনয়ন পেতে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। প্রচার প্রচারণার মাধ্যমে তিনি এবারও সাধারণ ভোটারদের নজরে এসেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবারবিস্তারিত পড়ুন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক