শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শনিবার (২৬ জুন) সকালে তালা শিশুতীর্থ স্কুলে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি বর্গের সাথে খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ এর ‘আমার’ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার।

আমার প্রকল্পের এমএন্ডই অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উত্তরণ আমার প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মেসবাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় তালা ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যাবৃন্দরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ‘আমার’ প্রকল্পের পরিচিতিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নে খাসজমি/জলমহল ভূমিহীনদের মধ্যে বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য, ভূমিহীন চিহ্নিতকরণ ও সনদপত্র প্রদান, উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটির কার্যপরিধি এবং ভূমিহীনদের খাসজমি প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়ামবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়

সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতেবিস্তারিত পড়ুন

  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ