বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তালায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তালা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, তালা থানা, পাটকেলঘাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা, তালা মহিলা কলেজ, তালা প্রেসক্লাব, শহীদ মুহিদ মুক্তিযোদ্ধা কলেজ, উত্তরণ, জাতীয় মহিলা সংস্থা, তালা হাসপাতাল, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহিদুর রহমান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তালা প্রেসক্লাব, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা তালা সদর ইউনিয়ন পরিষদ,খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা মৎস্যজীবী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় তালা প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপত্বি বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, অর্জুন বিশ্বাস, নূর ইসলাম, সেকেন্দার আবু জাফর বাবু. রোকনুজ্জামান টিপু, আসাদুর ইসলাম, তাপস সরকার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক নূর ইসলাম। এরপূর্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ তালা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা