সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুঃস্থ নারীদের সহায়তা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ৭ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা মহিলা সংস্থা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন, গুলশান আরা খাতুন, সন্ধ্যা রাণী ঘোষ, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারী, দর্জি বিজ্ঞান প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবিস্তারিত পড়ুন

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী