বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের প্রতিবেদন

তিনমাসে সাতক্ষীরায় ৫৫৬টি অপরাধ সংঘটিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় তিন মাসে (মার্চ, এপ্রিল ও মে) ৫৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে।
এরমধ্যে খুনের অভিযোগে ১৪টি, দস্যুতার অভিযোগে ১টি, ধর্ষণের ঘটনায় ১৪টি, নারী নির্যাতনের ঘটনায় ৭৬টি, অপহরণের ঘটনায় ১টি, সিঁধেল চুরির ঘটনায় ৪টি, গবাদি পশু চুরির ঘটনায় ২টি, গাড়ি চুরির ঘটনায় ৫টি, অন্যান্য চুরির ঘটনায় ১০টি, সড়ক দুর্ঘটনার ঘটনা ২টি মামলা হয়েছে। এছাড়া মানব পাচারের ঘটনায় ১০টি, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ২টি, চোরাচালানের ঘটনায় ২১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫৫টি এবং অন্যান্য ২৩৫টি মামলা দায়ের হয়েছে। জেলার ৮টি থানায় এসব মামলা দায়ের করা হয়েছে।

উত্তরণ -ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখার ত্রৈমাসিক সভায় এই জেলার অপরাধ বিষয়ে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

শনিবার (১৪ জুন) বিকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

সভায় আরো জনানো হয়, জেলায় গত তিনমাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০জন, দেয়াল চাপা পড়ে মারা গেছে ২জন, পানিতে ডুবে মারা গেছে ৪জন, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে ৫জন, বিষাক্ত মদপানে মারা গেছে ২জন, মরদেহ উদ্ধার হয়েছে ৬টি, বজ্রপাতে মারা গেছে ২জন।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন এই প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়—ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখা গত তিন মাসে ৩জনের লিগ্যাল সাপোর্ট দিয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করেছে ৫টি, ফ্যাক্ট ফাইন্ডিং করেছে ৫টি, কাউন্সিলিং করেছে ৭টি। ১৪টি মামলায় সহায়তা চলমান রয়েছে। সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়— গত এপ্রিল মাসে জেলায় ৪৩টি অপমৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া মাদক, চোরাচালান, মব ভায়োলেন্স, চাদাবাজি, জবরদখল, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাসিরউদ্দীন ফরাজি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর সমন্বয়কারী টিপু সুলতান, নাহিদা সুলতানা, নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ডক্টর দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, জ্যোৎস্না দত্ত, অ্যাডভোকেট আসাদুজ্নজামান দিলু, এনজিও ব্যক্তিত্ব শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, জেলা গণফোরাম-এর সভাপতি আলিনূর খান বাবুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনসুর রহমান, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী গোলাম রসুল, আবুল কালাম আজাদ, সাকিবুর রহমান বাবলা প্রমুখ। এসময় সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ