সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীর্যকের নেতৃত্বে নতুন পথচলা শুরু করলো এনসিটিএফ সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি: শিশুদের স্বপ্ন, নেতৃত্ব আর অংশগ্রহণের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলো সাতক্ষীরা। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে। আর এই নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি পদে দায়িত্ব পেলেন তীর্যক কুমার মন্ডল।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা শিশু একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয় ৫১ জন শিশু সদস্য। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে ১১টি পদে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা শিশু কর্মকর্তা *
মোঃ রিয়াজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার ছিলেন সামস ফাতাহ তুহিন, জেলা ভলান্টিয়ার, সেভ দ্য চিলড্রেন।

তীর্যক কুমার মন্ডল, যিনি ইতোমধ্যেই শিশুদের মধ্যে নেতৃত্বগুণ ও সচেতনতার জন্য পরিচিত, এবার পেয়েছেন সর্বাধিক ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। ভোটের ফলাফল ঘোষণার পর উপস্থিত শিশুদের করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম।

তীর্যক বলেন, “আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমরা শিশুদের স্বপ্ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে আরও কার্যকরভাবে কাজ করবো। এনসিটিএফ হবে শিশুদের কণ্ঠস্বর।”

নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক ফৌজিয়া নিশাত তাসনিম প্রিয়ন্তী, সহ-সভাপতি মাইসা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রাহিব হুসাইন, শিশু সাংবাদিক (ছেলে) সুদীপ্ত দেবনাথ, শিশু সাংবাদিক (মেয়ে) সালাওয়া সালাম উর্মি, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) তানিয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট (ছেলে) ইব্রাহিম আহসান উল্লাহ, শিশু গবেষক (মেয়ে) আখি সুলতানা, শিশু গবেষক (ছেলে) নাহিন মুনকার।

এনসিটিএফ-এর বিদায়ী সদস্যদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানোর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা শিশু কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন,“তীর্যক ও তার টিমের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, তারা শিশুদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।”

শিশু সাংবাদিক সালাওয়া সালাম উর্মি বলেন, “নির্বাচনে জয়ী হয়ে আমি আনন্দিত। শিশুদের কথা রাষ্ট্রীয় পর্যায়ে তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য।”

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপার ও ব্যালট বাক্সের মাধ্যমে সম্পন্ন হওয়া এ নির্বাচন প্রমাণ করে, শিশুদের অংশগ্রহণ মানেই ভবিষ্যতের নেতৃত্বে শক্ত ভিত গড়া।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ