মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো : তথ্যমন্ত্রী

একসময় দেশে দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে। তিনি দাবি করেন, অতীতের তুলনায় এখন ধর্মীয় চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বেড়েছে।

তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই সময়ে রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান