শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মহিলা দলের সমাবেশ :

দিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, “আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।

সমাবেশে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাদের মতে, এই বিপুল জনসমাগম প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ওবিস্তারিত পড়ুন

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন