বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীপিকা-প্রিয়াঙ্কাকে পেছনে ফেললেন আলিয়া ভাট

বলিউড সেনসেশন আলিয়া ভাট এখন মাতৃত্ব উপভোগ করছেন। বিয়ের পরপরই কন্যা সন্তানের মা হয়েছেন। তাই অভিনয় থেকে কিছুটা দূরে তিনি।

রণবীর কাপুর ও আলিয়া দম্পতির সুখের সময় কাটছে মেয়ে রাহাকে নিয়ে।

হ্যাপি কাপল হিসেবে খ্যাতি পাওয়ার পর এবার নতুন পালক যুক্ত হলো নায়িকার সঙ্গে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনসহ যেসব তারকা আন্তর্জাতিক মঞ্চ জয় করেছেন, তাদেরও পেছনে ফেলেছেন অভিনেত্রী।

২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠে এসেছে বলিউডের এই নায়িকার। সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।

ম্যাগাজিনটির প্রতিবেদনে আলিয়া সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালটা চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ইতোমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

এদিকে প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি