শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দু’বারের সাবেক এমপির এখন মানবেতর জীবনযাপন

মানবেতর জীবনযাপন করছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া।

সহায়সম্বলহীন সাবেক এই এমপির একসময় সবই ছিল।

তবে ক্ষমতা, অর্থ, সম্পদ, সম্মান সব কিছু হারিয়ে এখন পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় খেয়ে বা না খেয়ে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তিনি।

জানা গেছে, মানবেতর জীবন যাপন করা দুইবারের জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা ও একজন মুক্তিযোদ্ধা।
৭৫ বছরে পা দেওয়া জজ মিয়া ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির শাসনামলে গফরগাঁও আসনের দোর্দণ্ড প্রতাপশালী এমপি ছিলেন।

তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে। শনিবার বিকালে জাতীয় পার্টির সাবেক এই এমপির দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।

তিনি সহায়সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তা করেন।

জজ মিয়া প্রধানমন্ত্রীর কাছে বাসস্থানের জন্য একটি ঘর করে দেয়ার অনুরোধ করেছেন।

সাবেক এমপি জজ মিয়াকে মানবিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহাম্মেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী