শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গম পাহাড় থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করলো বিমানবাহিনী

কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকেপড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার (১৯ ডিসেম্বর) বিমান বাহিনীর এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তাদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি) এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত সার্চ অ্যান্ড রেসকিউ মিশন পরিচালনা করা হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে চারজন শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। এরপর তারা ৯৯৯ (ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস) এ কল দেয়। পরবর্তীতে ‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম একটি সার্চ অ্যান্ড রেসকিউ টিম গঠন করে এবং বিকেল ৪টা ৩৮ মিনিটে বিমানবাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পাঠায়।

হেলিকপ্টারটি সন্ধ্যা ৫টা ৬ মিনিটে কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজারের সহায়তায় সার্চ অ্যান্ড রেসকিউ টিমের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকেপড়া চারজন শিক্ষার্থীকে উদ্ধার করে বিমান বাহিনী কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী