সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ যতোই আসুক, দেশের জনগণ মোকাবিলা করতে পারবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যতোই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে।

মঙ্গলবার (২২ জুন) একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে, দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।

প্রধানমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা থেকে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমাদের জন্য একটা মাইলপলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি, এবং যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি।

৯ বছর আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার গ্যাস যাচ্ছে রংপুর ও নীলফামারীতে। ২০১১ সালের জানুয়ারিতে রংপুর সফরে গিয়ে উত্তরের জনপদে গ্যাস লাইন সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস বিতরণে নতুন লাইন স্থাপনে আড়াই বছর মেয়াদি ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ১১ লাখ টাকা। যা চুড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের ২৭তম সভায় চুড়ান্ত অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন, যার সাতটি নতুন ও তিনটি প্রকল্প সংশোধিত। আর এই ১০ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হতে পারে ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা।

কমিশন সূত্রে জানা যায়, চলতি বছরের ডিসেম্বরেই ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও ভুমি অধিগ্রহণে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এক বছর মেয়াদি একটি প্রকল্প তোলা হয়েছে আলোচনার টেবিলে।

এছাড়া জয়দেবপুর-মদনপুর ঢাকা বাইপাস সড়ক নির্মাণ, গোপালগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন, গাজীপুর ও টাঙ্গাইলের পল্লী অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবকাঠামো উন্নয়নে আলাদা দুটি প্রকল্প চুড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন।

সভা শেষে অনুমোদিত প্রকল্প, বাস্তবায়ন ব্যয় ও প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি