মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আদালতের আদেশ উপেক্ষা করে হামলা, রক্তাক্ত জখম-৪

দেবহাটা প্রতিনিধি: আদালতের আদেশ উপেক্ষা করে দেবহাটায় জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী, শিশুসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী আফরোজা খাতুন (৪০), মেয়ে মেহেজাবিন (১৫), একই এলাকার মৃত ওহাব আলীর স্ত্রী সেলিনা বেগম (৫০) ও গোলাম হোসেনের ছেলে শিমুল হোসেন (২৫)।
জানা গেছে, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আফরোজা খাতুন বাদী হয়ে কবির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- পি-১৪৯/২৪ (দেব)। ওই মামলায় জমির নথি উপস্থাপন করা হলে প্রথম পক্ষর ভোগদখলীয় বসতবাড়ির উঠান দিয়ে তৈরী রাস্তা অপসরণের আবেদন জানান। বিজ্ঞ আদালত ৩১১২ দাগের জমিতে ২য় পক্ষ রাস্তা করতে পারবে এবং প্রথম পক্ষের দখলীয় ৮৫২ দাগের জমিতে নয় বলে সিদ্ধান্ত প্রদান করে। একই সাথে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে দেবহাটা থানার ওসিকে নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে প্রথম পক্ষের উপর হামলা চালিয়ে মারাতœক জখম করে প্রতিপক্ষরা।
এদিকে, আহতদের স্বজন আব্দুল আজিজ জানান, পূর্ব শত্রæতার জের ধরে শেখ হাসিনার পদত্যাগের পরদিন (৬ আগস্ট) আমাদের রেকার্ডকৃত জমির উপর জোরপূর্বক রাস্তা তৈরি করে প্রতিপক্ষরা। এ ঘটনায় আমরা আদালতের সহযোগীতা কামনা করি। পরে আমাদের জমির কাগজপত্র দেখে আমাদের পক্ষে আদেশ দেয় আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ বিবাদীদের নিকট নোটিশ দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে গোলোযোগ সৃষ্টি করে। একপর্যায়ে তারা দেশীয় কাঠের লাঠি ও লোহার রড নিয়ে ব্যাপক মারপিট করে শিমুলিয়া গ্রামের লুৎফর ঘোরামির ছেলে সালাউদ্দীন, মেহের আলীর ছেলে কবির হোসেন, আজগর আলী, সিরাজুল ইসলাম সহ আরো কয়েকজন। এসময় তাদের উপর উপরিযুক্ত হামলায় গুরুত্বর আহত অবস্থা ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগীতায় দেবহাটা থানা পুলিশের দ্বারস্থ হন ভ‚ক্তভোগীরা। এসময় থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগের আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক জানান, মারপিটের বিষয়টি শুনেছি। আহতরা হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান