বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ

দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু। শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ধোপাডাঙ্গা মোড়, পাঁচপোতা মোড়, ঘলঘলিয়া-রত্নশ্বরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, সুশীলগাঁতী, দেবহাটা সহ উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন তিনি। এছাড়া বিভিন্ন মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথেও মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য নাজিমউদ্দীনসহ বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।
ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফর রহমান সরদারের পুত্র আবু রাহান তিতু বলেন, আমি একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সন্তান। আমার পিতা দেশকে ভালোবেসে আজীবন কাজ করেছেন। আমি আমার পিতার মতো দেশকে ভালবাসি। উপজেলার মানুষকে ভালোবাসি। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত, মডেল উপজেলা পরিষদ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ