বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ও দূর্যোগ ঝুুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু ও দূর্যোগ ঝুুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাল্টি এক্টর পার্টনারশীপ-ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক ড. দিলারা বেগম প্রথম পর্বের সভায় সভাপতিত্ব করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
সভায় আলোচনা করেন, সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম আজাদ, উপদেষ্টা এডভোকেট নাজমুন নাহার ঝুমুর, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, প্রভাষক শরিফুল ইসলাম, সুশীলনের সেন্টার ইনচার্জ আলফাজ হোসেন, মীর্জা সুলতানা, উন্নয়নকর্মী ফারুক রহমান, লিডার্সের প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন।
ড. দিলারা বেগম সভাপতির বক্তব্যে বলেন, জলবায়ু সম্পর্কিত প্রচুর প্রকল্প ও কার্যক্রম দেশব্যাপী চলমান। তবে এ সকল কার্যক্রমে দরকার যথাযথ সমন্বয় এবং স্বচ্ছতা।
এডভোকেট আবুল কালাম আজাদ তার আলোচনায় বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ আর ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হলো সাতক্ষীরা। অথচ এই তহবিলে নগর উন্নয়নের মতো ঘটনা ঘটতেও দেখা গেছে। এই তহবিল উপকূলীয় মানুষের নায্য অধিকার। উপকূলবাসীর দৃশ্যমান উন্নয়নে এই তহবিলের যথাযথ ব্যায় ঘটাতে হবে।
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বারবার দূর্যোগে ক্ষতিগ্রস্থ দক্ষিণ পশ্চিম উপকূলবাসীকে জলবায়ু তহবিলের আওতায় নিয়ে এসে তাদের দৃশ্যমান ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। এই অর্থ কোন দান নয়। এই অর্থ উপকূলবাসীর নায্য অধিকার। সে অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। অধিক শ্রমে নিয়ে আসা অর্থে উপকূলবাসীর জলবায়ু সহনশীল আবাসন নির্মাণ করতে হবে। তাদের জীবনকে ঝুঁকি বীমার আওতায় আনতে হবে।
দ্বিতীয় পর্বে সংগঠনের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, অ্যাওসেড এর কর্মসূচি ব্যাবস্থাপক হেলেনা খাতুন, সুমন বিশ্বাস, চায়না দাস, জাতীয় অন্ধ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মহুয়া মঞ্জুরী, জুলফিকার রায়হান, আব্দুস সালাম, শাহনাজ পারভীন, শিরীন সুলতানা, এম জেড ইমন প্রমুখ।
দুইপর্বের আলোচনা ও পরিকল্পনা কর্মশালা শেষে সবার মাঝে কাটিলাল জাতের আম গাছ উপহার দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস