বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষাণ্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। প্রকল্পের মূলবিষয় আলোচনা করেন খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী খালিদ হাসান। ষাণ¥াষিক সভায় উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন প্রকল্পের জেলা ভলেন্টিয়ার মধুমিতা গাইন।

অন্যান্যদের মধ্যে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, আলফাতুন নেছা, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, উদ্যোক্তা শরিফা পারভিন, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদয়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের জগবন্ধু দাস সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।

এসময় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানানো হয়। প্রকল্পটি শেষ হওয়ার পরেও যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কর্মকান্ড চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক