শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট: থানায় অভিযোগ

দেবহাটার পারুলিয়ায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠান “ইছামতী হ্যাচারী” তে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এঘটনায় ভুক্তভোগী খেজুরবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সামছুর রহমান বাদি হয়ে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল (৩৫) ও ইসমাইল হোসেন (৩০), মৃত জিয়াদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬০) ও নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম (৫৭) এর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী বলেন, গত ২০/০১/২০২০ ইং তারিখে মাঝ পারুলিয়া গ্রামের মৃত গোলাম আলী সরদারের ছেলে রফিক আহম্মেদের নিকট থেকে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে ৪ শতক জমির উপরে নির্মিত একটি মাছের হ্যাচারী সহ জমি কোবলা দলিল মূলে ক্রয় করি। যার দলিল নং-৭৭। (পারুলিয়া মৌজার, এস,এ খতিয়ান নং- ৩৭২৪, বি, আর এস- ৫৩৪৫, দাগ নং- এস,এ ৩৭৬১, হাল-৮৫২১, জমির পরিমান-৯ শতকের মধ্যে বিবাদমান ৫ শতক)। যেটি “ইছামতী হ্যাচারী” নামে পরিচিত। ক্রয়কৃত ৪শতক জমি আমার নামে নামজারী করা হয়েছে। আমার ক্রয়কৃত জমির পশ্চিম পাশে রফিক আহম্মদের আরও ৫ শতক জমি আছে। সেসময় ঐ ৫ শতক জমি রফিক আহম্মেদ আমার নিকট বিক্রয় করার জন্য এগ্রিমেন্টে স্বাক্ষরের মাধ্যমে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহন করে। কিন্তু উক্ত জমির গেজেট প্রকাশ না হওয়ার কারনে রফিক আহম্মেদ আমার নামে রেজিঃ করতে পারিনি। আমি উক্ত ৯ শতক জমির চারিদিকে পাকা প্রাচীর নির্মান করে সেখানে হ্যাচারী ও পাকা বিল্ডিং ঘর তৈরী করে ভোগ দখল করে আসছি।
তিনি বলেন, ৫শতক জমির গেজেট প্রকাশের পূর্বেই রফিক আহম্মেদ মৃত্য বরন করেন। কিন্তু মৃত্যর পূর্বে তিনি তার স্ত্রী ও ভাইকে ঐ ৫ শতক জমি আমাকে রেজিস্ট্রি করিয়া দেওয়ার কথা বলেন। পরবর্তীতে রফিক আহম্মেদের স্ত্রীকে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝিয়ে ঐ ৫ শতক জমি দানপত্র করে লিখে নেয় এবং বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করে। যার মামলা নং-পি-৩২৮ (২৬) (দেবঃ), তাং-১১/০৩/২৬ তাং, ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ। উক্ত মামলা সংক্রান্তে দেবহাটা থানা কর্তৃক তফশীল জমিতে ইং-১৩/০৩/২৬ তারিখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।
কিন্তু গত ১৪/০৩/২৬ তাং রাত্র ১১ টার দিকে অভিযুক্তরা নিজেরাই ১৪৫ ধারার আদেশ অমান্য করে তফশীল জমিতে থাকা পাকা প্রাচীরের গেট ও বিল্ডিং ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা ফ্রিজ, সোকেজ, খাট, আলমারী এবং হ্যাচারীতে রক্ষিত বোলার, মটর সহ বিভিন্ন মালামাল চুরি করে ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের উপর দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ