মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় থানা পুলিশে অভিযান, চোরাই মোটরসাইকেল সহ যন্ত্রপাতি উদ্ধার

সাতক্ষীরার ডেভাটা উপজেলার চাঁদপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের আস্তানা থেকে মোটারসাইকেল সহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের করে লোকেশন ট্রাকিং এর মাধ্যমে উক্ত আস্তানার সন্ধান পায় পুলিশ।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম ও এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে শহিদুল হকের বাড়িতে চোর চক্রের সন্ধান মেলে।
পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর যৌথ প্রচেষ্টায় চোর চক্রের আস্তানা শনাক্ত পরবর্তী উক্ত বাড়িতে প্রবেশ করে উঠানে একটি ডিসকাভার মোটরসাইকেলের বিভিন্ন অংশ খুলে রং করতে দেখা মেলে। পরে জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুলিশ বাড়ির ভিতর তল্লাশি করে বসতঘরের মধ্যে মোটরসাইকেল গ্যারেজের যাবতীয় যন্ত্রপাতি, মোটারপার্টস, একাধিক হেলমেট, বিভিন্ন মোটরসাইকেলের কাগজপত্র, রং করার উপকরণ সহ বিভিন্ন জিনিসপত্রের সন্ধান পায়। উদ্ধার হওয়া মালামাল পুলিশ জব্দ করে দেবহাটা থানা হেফাজতে নেন।
এছাড়া ওই বাড়ির ভিতরের একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে নাম্বার প্লেট বিহিন ১২৫ সিসি কালো রং এর একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার হয়। এদিকে পুলিশের উপস্থিতি টেরপেয়ে শহিদুল হকের বাড়ির ভাড়াটিয়া চক্রের অন্যতম সদস্য মিরাজ হাওলাদার ও তার সহযোগীরা সব ফেলে পালিয়ে যায়। তবে বাড়ির মালিক শহিদুল হকের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, পরিবারের সদস্য নিয়ে তিনি খুলনাতে থাকেন। তার বাড়ির একটি অংশ মিরাজ নামের একজনের নিকট ভাড়া দিয়েছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে চোর চক্র বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে ওই বাড়িতে নিয়ে গোপনে রং ও নাম্বার পরিবর্তন করে অপকর্ম চালিয়ে আসছিল। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বাদি হয়ে ভাড়াটিয়া মিরাজ সহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল