বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পরকীয়ার জেরে শিশু হ*ত্যা মামলা, আদালতের নির্দেশে লা*শ উত্তোলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মায়ের পরকীয়ায় শিশু আরমান হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য ভাতশালা এলাকা থেকে এ লাশ তোলা হয়।

এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই তাজুল ইসলাম জানান, শিশু আরমানের মৃত্যুর ঘটনায় তার পিতা আব্দুর রহিম বাদি হয়ে ১০ মার্চ দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাদি উল্লেখ করেন, শিশু আরমানের পিতা ও মাতার সাথে বিরোধ চলছিল। ওই সময় শিশু আরমান তার মায়ের সাথে নানার বাড়িতে ছিল। অপরদিকে শিশুর মা সোনালী আক্তার লিজার সাথে সখিপুর এলাকার আরিয়ান (আল-আমিন) এর অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। নিহত শিশুর মা পূর্বের স্বামী আব্দুর রহিমকে তালাক দিয়ে আরিয়ানের সাথে নতুন সংসার শুরু করতে চাচ্ছিল। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে যায় ২ বছর ৭ মাস বয়সী শিশু আরমান। এতে করে শিশুর মা তার নিজ সন্তানকে বিষাক্ত খাবার দিয়ে হত্যা করে বলে দবি জানিয়ে বাদি এজাহার দায়ের করেন। ঘটনার দিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শিশুটির মৃত্যু হয়।
এদিকে শিশুর দাফন করার সময় তার নাক, মুখ দিয়ে রক্ত বের হওয়ায় সন্ধেহের সৃষ্টি হয়। পরে আরমানের মা সোনালী আক্তার লিজাকে জিজ্ঞাসা করা হলে প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে মৌখিক ভাবে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় ৮ দিন পর শিশুর পিতা আব্দুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় শিশুর মা সোনালী আক্তার লিজা ও সখিপুর এলাকার আরিয়ান (আল-আমিন) কে আসামী করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান জানান, শিশু আরমানের মৃত্যুর পর তার পিতা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় সু-বিচারের স্বার্থে আদালতের নির্দেশ মোতাবেক কবর থেকে শিশু আরমানের মরদেহ উত্তেলন করা হয়েছে। যেহেতু সে সময় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছিল। সে কারনে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর