শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার

দেবহাটা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) পারুলিয়া বাসস্টান্ডস্থ এস,ই ম্যানশনের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও দরদি সংগঠনের কার্যনির্বাহি উপদেষ্টা মোঃ সফিকুল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব ও কার্যনির্বাহী উপদেষ্টা মো.আবুল হাসান, ঢাকা মেট্রোপলিটনের আনসার প্রধান শাহাদাত হোসেন বিরু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

দরদি’র সাধারণ সম্পাদক নাজমুল আহসান ও ঢাকা জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট এবং সংগঠনের সহ-সভাপতি সুমাইয়া জেবিন মিশু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, সংগঠনের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ও সখিপর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উচ্চ মাধ্যমিক-বিশ্ববিদ্যালয় সম্পর্কিত উপদেষ্টা হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সাবেক সদস্য পরিচালক ডাঃ এসএম খলিলুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জিএম সিরাজুল ইসলাম।

প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্রী বিষয়ক উপদেষ্টা শারমিন সুলতানা (মৌলি), স্থানীয় প্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ৪৩ ক্যাডার (এএসপি) সুপারিশকৃত তানভীর আহমেদ, জননিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ৪১ বিসিএস (এএসপি) সুপারিশকৃত মাসুম বিল্লাহ, দরদি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন। দরদি’র সভাপতি নাসিম হাসান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম জনাব ইউনুস আলী গাজী। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেলে চান্সপ্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা সনদ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়