সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নিবন্ধিত ও কমিউনিটির কোমলমতি শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কন্যাশিশুদের বাল্যবিবাহ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, যুগোপযোগী শিক্ষার মাধ্যমে এই প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনকে তিনি সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার মিল্টন সিং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা প্রমুখ।

অনুষ্ঠানে সুশীলনের পক্ষ থেকে নিবন্ধিত ৪,৭৪০ জনসহ মোট ৫,৭৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে ১২টি খাতা ও ১২টি কলম প্রদান করা হয়। এছাড়া শিশু সুরক্ষার লক্ষ্যে প্রত্যেককে একটি করে ছাতা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে একটি করে মাটির ব্যাংক প্রদান করা হয়। এ উপলক্ষে কেক কেটে শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিনও উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন সেবা ফোলিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, নিলাদ্রি বিশ্বাস, মিজানুর রহমান, মমতাজ ও আকরাম ফারুক।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল শিশু ফোরামের সহ-সভাপতি অনামিকা পাড়, জ্যোৎস্না বালা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন