শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ, অভিযোগ দায়ের!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অবৈধ ভাবে সরকারি জমিতে পাকাঘর নির্মাণের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (৫ জুন) উপজেলার পারুলিয়ার সেকেন্দ্রা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে এ লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পারুলিয়া ইউনিয়ানের ২ নং ওয়ার্ডের সেকেন্দ্রা এলাকার পারুলিয়া মৌজার, জেএল নং-২৫, বিআর এস-২৩। খতিয়ান নং: বি আর এস-১/১ নং খতিয়ানে- দাগ নং: বি আর এস-৩৪৩ দাগের জমিতে মৃত কালু গাজীর ছেলে আব্দুর রহিম পাকা স্থাপনা নির্মাণ কাজ করে যাচ্ছেন।

অভিযোগের বাদী রফিকুল ইসলাম জানান, আমার বাড়ির পাশে সরকারি খাস জমির উপর পাকা ঘর নির্মাণ করছেন। আমি বাধা দেওয়ার পরও সে আমাকে তথা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপেক্ষা করে উক্ত সরকারী জায়গায় পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, উক্ত জায়গায় নির্মাণ কাজ বন্ধ না হলে আমার বাড়ির প্রধান প্রবেশ পথ অর্ধেক বন্ধ হয়ে যাবে। এতে আমি ও আমার পরিবার সহ আরো অনেক পরিবারের চলা-চলের দারুন বিঘ্ন ঘটবে। সে কারণে ভূক্তভোগীদের পক্ষে আমি নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

সেই সাথে উপজেলা সহকারী কমিশনার বরাবর একটি অনুলিপি প্রদান করা হয়েছে। অতিদ্রæত সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ভ‚মি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে সরকারি জমিতে ঘর নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার