বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

বুধবার (১২ জুন) সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পারুলিয়ায় ভূমি অফিস সংলগ্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যান্টের উদ্বোধন করা হয়।

দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তি মূল্য ২ কোটি ৫৩ লাখ ৪৬ জাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ কাজের সমাপ্তি হবে ২০২৬ সালের ১৮ জুন।

পরে পারুলিয়ায় মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

সভায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ, উপসচিব আকবার আলী, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সহকারী মাহামুদুল হাসান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসলাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী জুয়েল হোসেন, দরদি’র’ প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল