বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম’র সদস্য বরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় হলরুমে তাদেরকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ফিরোজ শাহের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী প্রধান মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপ-পরিচালক দিলীপ দাস নীল, সাবেক সভাপতি এইচএস মনির হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি নুসরাত জাহান, সুশীল সমাজের প্রতিনিধি আবুল কাশেম, আবু সাইদ, পারুলিয়া ইউনিয়ন টিম লিডার সালমান ফারসি, সখিপুর ইউনিয়ন টিম লিডার নুর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবুল হাসান, দেবহাটা ইউনিয়ন টিম লিডার সাবরিনা আক্তার সাথী।
উপস্থিত ছিলেন সংগঠনের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক আল আমিন হোসেন, ইয়াছিন আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, সদস্য সচিব শুভংকর রায়, সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, সহ- প্রচার সম্পাদক রানী ফারহানা, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার সহ টিমের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য, দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারকে গতিশীল করার লক্ষে গত ২১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্যের জন্য সদস্য ফরম প্রদান করা হয়। পরবর্তীতে আবেদনকারীদের যাচাই বাছাই শেষে চূড়ান্তদের বরণ করে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? ICT কোচিং সেন্টার –বিস্তারিত পড়ুন

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি