বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কয়েকটি এলাকা

হঠাৎ ঘূর্ণিঝড়ে দেবহাটার কয়েকটি এলাকায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর, সুবর্ণাবাদ, নুনেখোলা সহ কয়েকটি এলাকায় ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রচন্ড বাতাসের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় বসতবাড়ি, মুরগির খামার সহ বিভিন্ন সম্পদ। আকর্ষিক এ ঝড়ে এলকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানান তারা।

তবে ঝড়ে ক্ষতিগ্রস্থ দুলাল মাস্টার, মকিন্দ, হযরত আলী,মাসুদ, আব্দুল হালিমসহ কয়েক জনের বসতবাড়ির ছাউনি উড়ে গেছে, মাটির কাঁচাঘর ভেঙ্গে পড়েছে। এমনকি গোয়ালঘর, পোল্ট্রি খামার সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে। বৈদ্যুতিক তার ছিড়ে এলকায় বিদ্যুত সরবাহ বন্ধ রয়েছে।

এঘটনা শুনে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের পাশে ছুটে যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। তিনি জানান, ঘটনা শুনে আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি।

হঠাৎ ঝড়ে বেশ কিছু মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৩টি পরিবারে। তাদের বসতবাড়ির কোন কিছু আস্ত নেই। আমি চেষ্টা করব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর।

একই রকম সংবাদ সমূহ

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল