বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ১৩ দিনে ১৫ মেট্রিক টন অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম বিনষ্ট!

দেবহাটা ১৩ দিনে প্রায় ১৫ হাজার ২৪০ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। গত ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অভিযান চালিয়ে এ সব আম জব্দ করা হয়। পরে তা বিভিন্ন স্থানে ট্রাকের চাকায় পিষে নষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসাররের কার্যালয়ের তথ্য মতে, গত ২৯ এপ্রিল ৫০ ক্যারেটে ১ হাজার কেজি, ৩০ এপ্রিল ৮৪ ক্যারেটে ১৬শ ৮০ কেজি, ১ মে ১১৪ ক্যারেটে ২২শ ৮০ কেজি, ২ মে ৪০৩ ক্যারেটে ৮ হাজার ৬০ কেজি, ৯ মে ৫৩ ক্যারেট ও ২টি ঝুঁড়িতে ১৩শ কেজি, ১০ মে ৪৬ ক্যারেটে ৯২০ কেজি আম জব্দ হয়। সব মিলে ১৩ দিনে প্রায় ১৫ হাজার ২৪০ কেজি আম জব্দ পরবর্তী বিনষ্ট করা হয়েছে। এছাড়া ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকাআপ, পরিবহন থেকে বিপুল পরিমান আম জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত আম জনসম্মূখে বিনষ্ট করা হয়। তিনি আরো জানান, জেলা প্রশাসন কর্তৃক প্রতিবছরের ন্যায় এবছরও আম ক্যালেন্ডর করা হয়েছে। কিন্তু একটি শ্রেণির অস্বাধু ব্যবসায়ী সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করতে অপরিপক্ক আমে ক্যামিকেল মিশিয়ে তা কৃত্রিম ভাবে পাঁকানোর পর বাজারে বিক্রি করছে। আর তাই অভিযানে অপরিপক্ক ও ক্যামিকেল মিশ্রিত আম জব্দ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা হচ্ছে। আমের সুনাম নষ্ট না হয় সে ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জব্দ আম বিনষ্টকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার প্রমুখ।
এদিকে, জেলা প্রশাসন ও জেলা কৃষি দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ক্যালেন্ডার করা হয়েছে। এতে ৯ মে থেকে গোপাল ভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এছাড়া ১১ মে শনিবার থেকে গোবিন্দভোগ, ২২ মে থেকে হিমসাগর, ২৯ মে থেকে ল্যাংড়া ও ১০ জুন থেকে অম্রপলি আম পাড়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক