বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার আজিজপুরে কাঙ্খিত জামে মসজিদ প্রতিষ্ঠা

অবশেষে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছতার ভিত্তিতে স্বতস্ফুর্ত ভাবে গড়ে উঠলো দেবহাটা থানার আজিজপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ।

মসজিদটি প্রতিষ্ঠা করতে এলাকার ধনী-গরীব প্রত্যেকে যে যার সমর্থ নিয়ে এগিয়ে এসেছে।

এলাকার আলহাজ্ব মোঃ মোবারক আলী গাজী বলেন, ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছে। হজ করে এসেছি, এবার আল্লাহর ওয়াস্তে গ্রামের মানুষের আকাঙ্ক্ষার কথা ভেবে আমি ২৪ শতক জমি মসজিদে নামে দান করলাম। মানুষ যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে। মসজিদ নিয়ে যেন মানুষের কোন আক্ষেপ না থাকে।’

অপরদিকে হাবিবুর ময়না গাজী জানান, ‘আমি ব্যবসা করি, আল্লাহ আমাকে সুস্থ ব্যবসা করার তৌফিক দান করেছেন। এলাকার মানুষ যেন সুন্দর ভাবে নামাজ আদায় করতে পারে, তার জন্য আমি জনগনের খেদমত করতে সদা প্রস্তুত। আমি আমার এক ছেলেকে মাদ্রাসায় পড়াতাম। আল্লাহ তাকে অকালে তুলে নিয়েছে। ইচ্ছে ছিল এলাকায় মসজিদে আমার ছেলেকে ইমামতি করাবো। আল্লাহ আমার সেই ইচ্ছা পূর্ণ না করলেও এলাকার মানুষের জন্য আমি মসজিদে আমার সাধ্যমত দান করব।’

নির্মাণাধীন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখা যায় গ্রামের গরিব ধনী সবাই যে যার মতো করে সাধ্যমত এগিয়ে এসেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে মসজিদের নির্মাণ কাজ। শুধু তাদের একটাই কামনা আল্লাহ যেন তাদের এই মসজিদ টাকে কবুল করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি