শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার চিনেডাঙ্গা মসিজিদ কমিটির নেতৃবৃন্দদের উপর হামলা! অভিযোগ দায়ের

দেবহাটার চিনেডাঙ্গা জামে মসজিদে ইমামের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মসজিদ কমিটির নেতৃবৃন্দদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মসজিদের মুসল্লিদের কয়েকজন ইমাম আবু সাঈদকে নিয়ে বিভিন্ন নিন্দা ও কুটক্তি করেন। বিষয়টি ইমাম সাহেব কমিটির নেতৃবৃন্দকে জানান।
পরবর্তীতে ইমাম সাহেবকে কোরআন থেকে উপদেশমূলক কথা বললে অভিযুক্তরা মসজিদ কমিটিকে দোষারোপ করে ইমামকে দিয়ে ইতিহাসের কথা বলাচ্ছেন বলে বিভিন্ন অপপ্রচার করতে থাকে। এ নিয়ে মুসল্লিদের ভিতরে গোলযোগের সৃষ্টি হতে থাকে। পরে বিষয়টি সুষ্ঠ মিমাংসার জন্য ২৫ নভেম্বর মসজিদ কমিটির অফিস কক্ষে বিকাল ৪.১০ মিনিটে শালিস বৈঠাক বসায়। কিন্তু ঐ সময় চিনেডাঙ্গা গ্রামের মৃত আব্বাজ সরদারের ছেলে পিয়ার আলী(৫৫), জমাত আলী(৫৩) ও আনছার আলী সরদার(৬৮), জামাত আলীর ছেলে আব্দুল কাদের (২৭) ও মনিরুল ইসলাম (৩০), মৃত মুনছুর সরদারের ছেলে আলমগীর হোসেন(২৭), ফজর আলীর ছেলে আব্দুর রকিব (২৫), আনছার আলী সরদারের ছেলে আমজাদ আলী(৪৫), মোনাজাত সরদারের ছেলে মফিজুল ইসলাম (৩০), মৃত আব্দুল হামিদের ছেলে আরিজুল ইসলাম(৩৬), ইমান আলী সরদারের ছেলে আব্দুর রহিম (২৬), জমাত আলী গাজীর ছেলে হাফিজুল ইসলাম(২৩) সহ ৫/৬জন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হারুণ-অর রশীদ সহ কয়েক জনের উপর হামলা চালিয়ে বর্তমান সভাপতিকে হত্যার হুমকি দিতে দিতে চলে যায়। তাই বিষয়টির সঠিক বিচার পেতে আইনের আশ্রায় নিয়েছেন মসজিদ কতৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন