বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার বীর মুক্তিযোদ্ধা ওয়াজ নবী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ওয়াজ নবী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাদ জুমা ধোপাডাঙ্গা সরদার বাড়ী জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মরহুমের পুত্র হাফেজ মেহেদী হাসান, ভাতিজা আবু রায়হান, ভগ্নিপতি মো: আজিজুল হক সরদার, ভাগনা শিক্ষক মো: আলিমুজ্জামান (শাহীন), সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক মো: আবু তালেব, ভাতিজা খোরশেদ আলম, জাহিদ হোসেন, শ্যালক আলহাজ্জ রওশন আলী, আল আমিন, আলহাজ্জ নজরুল ইসলাম, সাবেক মেম্বর মিঠু, কবির হোসেন, শফিকুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ওয়াজ নবী (৭৬) যশোর আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন দিবাগত রাত আনু: ৩ টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র হাসান, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৮জুন) বাদ যোহর দেবহাটার ধোপাডাঙ্গা ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ওয়াজ নবী’র কফিনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে দেবহাটা থানা পুলিশ ও যশোর থেকে আগত সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ