সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

দেবহাটা প্রতিনিধি: পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সখিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় ভোক্তা পর্যায়ে বাজারে জিনিসপত্রের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার উপরে গুরুত্ব আরোপ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম, খাদ্যে অপদ্রব্য মেশানো সহ বিভিন্ন বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ করে কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে কেউ কারসাজি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি মূল্যে বিক্রয় করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে কাঁচা বাজার সহ মুদি দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার অভিযানে সখিপুর বাজারের একটি হোটেল পরিচালক নয়ন বিশ্বাসকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২৫শ টাকা জরিমানা করেন।

এছাড়া দক্ষিণ সখিপুরের আইনক্রিমের কারখানা মালিক আরশাদ আলীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা এবং আব্দুর রহীমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির আহবায়ক ও উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, সখিপুর বাজার কমিটির সভাপতি ও বাজার মনিটরিং কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা জিয়াউর রহমান জিয়া, সখিপুর বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর