মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটি ও পিস ক্লাব সদস্যদের সাথে সংলাপ

দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পিস ক্লাব সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পেও আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতু মির, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস,আই নয়ন চৌধুরী, উপজলো ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়নচেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দর রর লিটু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আনছার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীন ও দেবহাটা উপজেলার পাচটি ইউনিয়ন থেকে পিস ক্লাবের সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন রিপোটিং ও ডকুমেন্টেশনন অফিসার শাহারিয়ার সুমিত।

সার্বিক সহযোগিতায় ছিলেন তহিদুজ্জামান তহিদ।

সংলাপে পিস ক্লাব সদস্যরা তাদেও কার্যক্রম উপস্থাপনা করেন এবং পিস ক্লাব সদস্যরা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির কাছে সকল সহযোগিতার আহবান করেন।
পিস ক্লাবের বার্ষিক সমাবেশ সম্পর্কে আলোচনা করেন। কিভাবে শান্তিও সম্প্রীতি রক্ষায় ভুমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তিও সম্প্রীতি রক্ষায় যুবদেও কি ভুমিকা রাখা উচিত, সে বিষয়ে আলোচনাকরা হয় এববং সকলেই তাদের মতামত ব্যক্ত করেন।

এছাড়া যুব-তরুণ ও জ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যকার ব্যবধান কমিয়ে আনা এবং সমাজকে সুশৃঙ্খলপ দ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একত্রে মিলে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কোন যুব তরুণ উগ্রপন্থায় যেন জড়িয়ে না পড়ে সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। উগ্রপস্থায় জড়িয়ে পড়ার প্রাথমিক লক্ষণ গুলো সম্পর্কে আলোচনা করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দও সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সমাজ থেকে যাতে কোন ব্যক্তি বিপথে ধাবিত না হয়, হারিয়ে না যায়, ধর্মীয় অপব্যাখ্যার কবলে না পড়ে সে বিষয়ে একত্রে কাজ করার মনোভাব ব্যক্ত করেন। একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শান্তিও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্প আয়োজন করছে বিভিন্ন কার্যক্রম চলমান আছে।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান