সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় করোনার প্রণোদনার টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নে সরকার প্রদত্ত শ্রমজীবী পেশাজীব মানুষের সহায়তায় করোনা উপলক্ষে প্রণোদনার টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের শ্রমজীবী পেশাজীবী অসহায় মানুষের সাহায্যার্থে ২,৭৫,০০০ ( দুই লাখ পঁচাত্তর হাজার) টাকা নগদ প্রণোদনা সহায়তা প্রদান করা হবে মর্মে তালিকা প্রণয়নের অনুমোদন দেয়া হয়। সেই অনুযায়ী ইউনিয়ন পরিষদকে ২,৭৫,০০০ ( দুই লাখ পঁচাত্তর হাজার) টাকা নগদ প্রদান করা হবে। যা প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগন ৬১ জন বরাদ্দ পাবে। কিন্তু দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর গাজী প্রত্যেক মেম্বারকে প্রথমে ৫০ জনের তালিকা দিতে বলে। পরে তা বাতিল করে ৩০ জনের তালিকা প্রণয়ন করতে বলা হয়। বাকি ২৮০ জনের তালিকা চেয়ারম্যান নিজে হাতে রেখে দেয়। যা পূর্বের ঘটনা অনুযায়ী টাকা লোপাট করার সন্দেহ প্রকাশ করছে। এও শোনা যায় ঘূর্ণিঝড় ইয়াস বা যশ এর কারণে বেড়িবাঁধে নাকি সে এক লক্ষ টাকা খরচ করে যার কোনো প্রমাণ নাই। সে ওই এক লাখ টাকা উত্তোলন করার জন্য এই ২৮০ জনের তালিকা হাতে রেখে দিয়েছে বলে জনশ্রুতিতে আছে। তবে এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায় নাই।

এ প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ ফেসবুক স্ট্যাটাস দেন এবং বলেন, করোনা কালীন সময়ে ২য় দফায় অসচ্চল খেটে খাওয়া মানুষের জন্য জন প্রতি ৫০০ টাকা করে, প্রত্যেক টি ইউনিয়ন পরিষদে ২ লাখ ৭৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এই অনুদানের জন্য মানুষের তালিকা উপজেলা পিআইও অফিসে আসলে আমি তা বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে দেখব।

এ প্রসঙ্গে জনৈক সাংবাদিক এলাকায় খোঁজখবর নিতে গেলে তাকে হুমকি প্রদান করা হয়।

বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং এই প্রণোদনা টাকা প্রকৃত খেটে খাওয়া মানুষ পেতে পারে সেবিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি এলাকাবাসী অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ