শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দেড় হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা উধাও

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির ভাতার টাকা প্রাপ্তিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।

ভোগান্তি কমাতে সরকার গৃহীত আধুনিক মোবাইল ব্যাংকিং সেবার আড়ালে সমাজসেবা অফিসারের দায়িত্বহীনতার কারনে দেবহাটার কমপক্ষে দেড় হাজার অসহায় ভাতাভোগীর প্রায় ১০ লাখ টাকা উধাও হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৭২২ জন বয়স্ক, ৩২৮৭ জন বিধবা ও ২৫১৮ জন প্রতিবন্ধী মিলিয়ে মোট ভাতাভোগীর সংখ্যা দাড়িয়েছে ১২,৫২৭ জন। যাদের মধ্যে বয়স্ক ও বিধবারা প্রতিমাসে মাথাপিছু ৫শ’ টাকা এবং প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে ভাতা পান।

উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বহীনতার কারনেই এসব টাকা খোয়া গেছে বলে অভিযোগ অসহায় ভাতাভোগীদের।

আর খোয়া যাওয়া টাকার বিষয়ে একে অন্যের ওপর দোষ চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’।

উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে সবমিলিয়ে অন্তত দেড় হাজার অসহায় ভাতাভোগী এবছরের তৃতীয় কিস্তিতে তাদের ভাতার টাকা পাননি বলে নিশ্চিত করেছেন এসব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা।

পারুলিয়া ইউনিয়নের জোয়ার গুচ্ছগ্রামের ভাতাভোগী আব্দুস সামাদ মোল্যা (৮০), তার স্ত্রী জোহরা খাতুন (৭০), তাছলিমা (৪৫), সবুজান বেগম (৬৫), নুরজাহান বিবি (৭০), প্রতিবন্ধী মেয়ে সালমা (২২), জবেদা বেগম (৯০), ফতেমা বেগম (৭৫), চালতেতলা গ্রামের সবিরন (৫৫) এবং একই গ্রামের সবজান বিবি (৮৫) সহ অন্যান্যরা বলেন, ‘আমাদের ভাতা সুবিধা তালিকায় অর্ন্তভূক্ত করায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। সমাজের সবচেয়ে অবহেলিত হওয়ায় এই ভাতার টাকাতেই আমাদের খরচ জুটতো।

কিন্তু গেল কয়েক মাসের ভাতার টাকা আমাদের মোবাইলে আসেনি। আমরা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। বারবার সমাজসেবা অফিসারের অফিসে গিয়ে ধরণা দিয়ে এবং আমাদের নামের তালিকায় মোবাইল নাম্বার যুক্ত করেও আমরা টাকা পাইনি। আমাদের ভাতার টাকা ভুল করে দেশের বিভিন্ন জেলায় চলে গিয়েছে বলে সমাজসেবা অফিসার আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন।’

টাকা না পাওয়া ভাতাভোগীদের মধ্যে সামাদ মোল্যা ও তার স্ত্রী জোহরা খাতুন বলেন, এলাকায় জনপ্রতিনিধি থাকা স্বত্ত্বেও ফারহানা পারভীন নামে এক নারীকে দিয়ে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন আমাদের নাম ও মোবাইল নম্বর সুবিধা ভোগীর তালিকাভুক্ত করান। পরবর্তীতে মোবাইলে ভাতার টাকা না এলে ফারহানা আমাদের বলে ‘তোমাদের টাকা অন্য জেলার মানুষের মোবাইলে ভুল বশত চলে গেছে’। একপর্যায়ে চাপপ্রয়োগ করলে আমাদের স্বামী-স্ত্রীর ভাতা বাবদ ৬ হাজার টাকা থেকে মাত্র দেড় হাজার টাকা ফেরত দেন।

পারুলিয়ার ইউপি সদস্য মকরম শেখ বলেন, অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এর কারসাজিতে এসব অসহায় মানুষের লাখ লাখ টাকা আত্মসাত করা হয়েছে। বারবার অফিসে ডেকে মোবাইল নম্বর ঠিক করে নেয়া স্বত্ত্বেও উপজেলার এতোগুলো সুবিধাভোগীর মোবাইল নাম্বার ভুল হওয়া কাকতালীয় বিষয় হতে পারেনা। সুবিধা ভোগীরা সঠিক নাম্বার দিলেও, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও সমাজসেবা অফিসের লোকজন যোগসাজোসে তালিকায় ইচ্ছেমতো নাম্বার বসিয়ে দিয়ে অর্থ লোপাট করেছে। কোনভাবেই সমাজসেবা অফিসার এ দায় এড়াতে পারেননা। কেননা মোবাইল নাম্বারসহ তালিকা প্রস্তুত করে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদকে সরবরাহ করার দায়িত্ব সমাজসেবা অফিসের, সুবিধা ভোগীর নয়।

তিনি আরোও বলেন, এলাকায় আমরা জনপ্রতিনিধি থাকা স্বত্ত্বেও দক্ষিণ পারুলিয়া মাতৃকেন্দ্রের সম্পাদিকা ফারহানা পারভীনকে দিয়ে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ইচ্ছেমতো ভাতা ভোগীদের তালিকা প্রণয়ন এবং সুবিধা ভোগীর মোবাইল নম্বরও সংগ্রহ করান। সমাজসেবা অফিসে ফারহানা পারভীনের কোন দায়িত্ব না থাকা স্বত্ত্বেও কেবলমাত্র ব্যক্তিগত সখ্যতার কারনে সমাজসেবা অফিসার অবৈধভাবে এসব কর্মকান্ড করেন বলেও অভিযোগ করেন তিনি।

এব্যাপারে অভিযুক্ত সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ’র ওপর সব দায় চাপিয়ে বলেন, মোবাইল নম্বর ভুল হওয়ার কারনে এসব ভাতাভোগীর টাকা বিভিন্ন জেলার মানুষের মোবাইল অ্যাকাউন্টে চলে গেছে।

তবে এঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ