শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা, যুবক গ্রেপ্তার

দেবহাটায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক বহেরা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে লাজিম (১৯)।

দেবহাটা থানা সুত্রে জানায়, আটক হওয়া ঐ যুবক উপজেলার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রায়ই সময় উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়টি যুবকের পরিবারকে জানালেও সে খ্যান্ত হননি।

এক পর্যায়ে গত ৪ এপ্রিল দুপুর ১টার দিকে ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে শয়ন কক্ষে ঐ ছাত্রীকে ধর্ষন করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।

তবে পুলিশ তদন্ত করে উক্ত অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলা নং- ০৪, তাং- ০৫/০৪/২০২১ ইং।

মামলার আসামীকে গ্রেফতার করেছে এবং ধর্ষিতার মামলার বাদী হয়েছেন ধর্ষিতা। পরে ঐ ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করে পুলিশ এবং অভিযুক্ত যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গরানবাড়ীয়া এলাকার মাদকব্যবসায়ী মোফাজ্জল সরদারের ছেলে আব্দুল আলিম (৪৫) কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ছাত্রীকে মেডিকেলের জন্য সাতক্ষীরা প্রেরন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ