মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রস্তুতি সভা

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রস্তুতি সভায় বক্তরা বলেছেন, ছাত্র কিংবা দলের নাম ব্যাবহার করে কেউ অপকর্ম বা অপরাধ করলে তা দায় কেউই নেবে না। অপরাধী যেই হবে তাকে আইনের আওতায় আনা হবে।

দুঃশাসন, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, অনিয়ম, দুর্নীতি করে কেউ আর পার পাবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা কোন ভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে অপারাজিত শক্তি আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং অমুসলিম মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সুযোগ নেবে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তাছাড়া বিগত দিনগুলোতে যেসব অন্যায় হয়েছে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সভায়। বক্তরা আরো দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া মামলায় দীর্ঘদিন বাড়ি ছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষ। অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজী ও বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা সহ নানা অপকর্ম চালানো হয়েছে।

বিগত ২০১৩ সাল থেকে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা তদন্তপূর্বক প্রত্যাহার করতে হবে। যারা মিথ্যা মামলা ও হত্যার সাথে জড়িত ছিল তাদের নামে মামলা গ্রহন করতে ওসির নিকট দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশকে জনগনের বন্ধু হিসাবে কাজ করতে হবে। কোন মানুষকে নতুন ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না।

জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশকে নিরপেক্ষতার সাথে হবে। সভায় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত দিনগুলোতে অপরাজনৈতিকতায় আওয়ামী লীগ ছাড়া কোন দলকে সভায় উপস্থিত থাকার সুযোগ ছিল না। জাতীয় দিবসে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি।

এছাড়া গত মঙ্গলবার (১৩ আগস্ট) রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে কয়েকজন যুবক ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানের দায়িত্বরতদের সাথে অসৈজন্য আচারণের বিষয়ে তোলপাড়া হয় সভায়। সরকারি কাজে বাধাগ্রস্থ ও ছাত্রদের নাম ব্যবহার করে কেউ অপকর্ম না করার আহবান জানানো হয়।

একই সাথে ১৫ আগস্ট ঘিরে কোন প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সকলকে সজাগ রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে আত্নার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহামুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ ও আবিদ হাসান তানভির প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা মৎস্যজীবি দলের মোনাজাত গাজীসহ শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি