বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ইয়াকুব আলী, মিজানুর রহমান মন্টু, জাকির হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সমিতির সদস্য নজরুল ইসলাম, আশুতোষ সরদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার দেবদাস কুমার বৈদ্য, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো প্রকল্প) সোহরাব হোসেন, জুনিয়র অফিসার (হিসাব) মাহবুবুর রহমান, প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইফুল্লাহ, হিসাব সহকারী রুবিয়াতুন নেছা, পরিদর্শক জালাল হোসেন, পরিদর্শক (বিআরডিবি) বিধান চন্দ্র সরদার, ইসকাত জাহান রানা সহ ৬৮টি সমিতির সদস্যগন।

এসময় জানানো হয় দেবহাটা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অডিট রিপোর্ট মোতাবেক শেয়ার আমানত ৩,২১০,৯০০ টাকা এবং শেয়ার মূলধন ১৮,৪৯২,৭০ টাকা রয়েছে। সভা শেষে বিভিন্ন সমিতি ও সদস্যদের ভালো কাজে সম্মাননা পুরস্কার উপহার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়