বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশগ্রাম’র ইফতার মাহফিল, আলোচনা সভা ও শাহীনা রব স্মৃতি পদক প্রদান

দেশগ্রাম মিডিয়া সেন্টারের আয়োজনে জাতীয় পত্রিকার দেশগ্রাম এর ইফতার মাহফিল আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান ১১ এপ্রিল রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং উদ্বোধক ছিলেন দেশগ্রাম এর উপদেষ্টা সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান।

উপস্থাপক নুরুল ইসলাম খান মামুনের পরিচালনায় এবং রাইস গ্লোবাল লিমিটেড এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু , দেশগ্রাম এর যুগ্ম বার্তা- সম্পাদক সুজন হাসানের ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট মুফাসসিরে কোরআন পীরজাদা মাওলানা ক্বারী খন্দকার শহীদুল হক, দেশগ্রাম এর সহকারী সম্পাদক লোকমান হেকীম, জি কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হানিফ সিকদার, সময়ের জানালার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার কবি আলাউদ্দিন আদর, জারিফ হোমিও হলের প্রধান চিকিৎসক প্রভাষক ডা. জাকির হোসেন, তৌহিদ এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান খোকন এবং বিশিষ্ট সমাজসেবক ফোরকান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক শাহাবুদ্দিন শিহাব, সাংবাদিক সিনথিয়া জারা, চিত্রশিল্পী মোহাম্মদ আলী, সাংবাদিক মনিরুল ইসলাম ভূঁইয়া, রাহাত হোসাইন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মাদানী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক সিনথিয়া জারা, হাসান মাহমুদ জয়, সাংবাদিক তানজিদ আহমেদ, মনিরুল ইসলাম ভূঁইয়া, বাবু নিগমানন্দ রায় এবং আব্বাস উদ্দিন।

আলোচনা পর্ব শেষে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজনে অংশ নেওয়া অতিথিবৃন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, শাহীনা রব স্মৃতি পদক ধারাবাহিকভাবে প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
  • সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন