বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

বায়তুল মোকাররম, হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৭ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে ২৯ মার্চ সকল মহানগরে ও ৩০ মার্চ সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেক নাগরিকের মতো প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেই স্বাধীনতায় বাঁধা দেওয়ায় আমরা এ কর্মসূচি ঘোষণা করছি।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালা পণ্ড করতে শুক্রবার (২৬ মার্চ) ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক।

তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাব সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।

শনিবার (২৭ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালায়, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দিবে।

ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে, তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।’

একই রকম সংবাদ সমূহ

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক