বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থীর আত্মহত্যা

পারিবারিক, ব্যক্তিগত, বন্ধুদের সাথে মান অভিমান সহ নানা সমস্যায় স্বনামধ্য উচ্চ শিক্ষা গ্রহণের বিদ্যাপিঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মাহত্যা করেছেন বলে বেসরকারি সংস্থা ‘‘আচল ফাউন্ডেশন’’ তুলে ধরেছে।

২০২০ সালে দেশে ৪২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছিল বলে রেকর্ড করেছিল বেসরকারি সংস্থা ‘আঁচল ফাউন্ডেশন’।

শনিবার (২৯ জানুয়ারী) সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করেছে।

২০২১ সালের জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে পাওয়া তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

তথ্য সূত্রে জানা যায় আত্মহত্যা করাদের মধ্যে ২৪ দশমিক ৭৫ শতাংশই বিভিন্ন ধরনের সম্পর্কের অবনতির কারণে করেছেন। পারিবারিক সমস্যার কারণে, যা ১৯ দশমিক ৮০ শতাংশ। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫ দশমিক ৮৪ শতাংশ, পড়াশোনা-সংক্রান্ত কারণে ১০ দশমিক ৮৯ শতাংশ, আর্থিক সমস্যায় ৪ দশমিক ৯৫ শতাংশ, মাদকাসক্ত হয়ে ১ দশমিক ৯৮ শতাংশ এবং অন্যান্য কারণে ২১ দশমিক ৭৮ শতাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

গত বছর বিশ্ববিদ্যালয়ের ১০১ শিক্ষার্থীর আত্মহত্যার যে সংখ্যা জানিয়েছে আঁচল ফাউন্ডেশন তার মধ্যে ৬২ জনই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

১০১ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরপরই আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার জন।

সংস্থাটিরে হিসাবে, ২০১৮ সালে ১১ এবং ২০১৭ সালে ১৯ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছিলেন।

২০২০ সালের মার্চে দেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের পর থেকে ১৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেসময় মানসিক চাপে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। সেই বছর দেশে ৫০ শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, যার ৪২ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সমীক্ষার জরিপের তথ্য তুলে ধরে আঁচল ফাউন্ডেশনের গবেষকরা জানান, গত এক বছরে যারা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে ডিসেম্বরে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে। এই মাসে গড়ে ১৪ দশমিক ৮৫ শতাংশ আত্মহত্যা করেছে যা সংখ্যায় ১৫ জন। সবচেয়ে কম এপ্রিলে, যা ১ দশমিক ৯৮ শতাংশ বা ২ জন।

দেখা গেছে, গ্রীষ্মকালের চেয়ে শীতকালে আত্মহত্যার হার বেশি। স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি, যা শতকরা হিসাবে ৩৬ দশমিক ৬৩ শতাংশ।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম