শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূর্ব সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন

পূর্ব সুন্দরবনের বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন ময়না তদন্ত করেন।

বনবিভাগ সুত্রে জানায় , গত ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে নয় ফুট লম্বা, চার ফিট তিন ইঞ্চি উচ্চতার আনুমানিক ১৬ থেকে ১৮ বছর বয়সের একটি মৃত বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ।
শনিবার (২৯ জানুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামছুল আরেফিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল বাঘটিকে দুবলা থেকে শরণখোলায় নিয়ে আসেন। পরে শরণখোলা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. তোফাজ্জেল হোসেন মৃত বাঘের দাঁত, চামড়া, লিভার, ফুসফুস ও পাকস্থলি সহ বিভিন্ন অর্গানের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় পশু অনুসন্ধান ও গবেষনা কেন্দ্র ঢাকায় প্রেরণ করেন। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে ময়না তদন্ত রিপোর্টে বাঘ মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।

এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফর পারভেজ।

এ ব্যাপারে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের বাসিন্দা ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মো. আ. মালেক রেজা জানান, বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার করা হয় এবং এর ময়না তদন্তে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়া হলেও আসল রহস্য আদৌ উদঘাটন হয় না।

সুন্দরবন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সিএফ) মিহির কুমার দো জানান, ২০২১ সালে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া দুটি মৃত বাঘের ময়না তদন্তে রিপোর্টে বাঘের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৯ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চর থেকে আনুমানিক ১৪ থেকে ১৫ বছর বয়সী ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতার ও একই বছরের ৭ নভেম্বর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে আরো একটি বাঘের মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর