বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) দুপুর ১ টায় সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার মো. আজগর আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।এসময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসের এস এ এস সুপার মো. আব্দুস সোবহান, এস এ এস সুপার মো. সাঈদুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো. শাহাজান কবীর।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসের অডিটর এস এম ফিরোজ মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উপলক্ষে ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ দিনব্যাপী সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলবেসমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।

ক্যাপশন: সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? ICT কোচিং সেন্টার –বিস্তারিত পড়ুন

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি