সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে করোনায় আরও ২৪১ জনের প্রাণহানি

দেশ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৬ জন।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন এবং ২ আগস্ট ২৪৬ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক