রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে গণমাধ্যমের বিকাশ হলেও লেখার মান বাড়েনি: তথ্যমন্ত্রী

দেশে গণমাধ্যমের বিকাশ হলেও অনেকে পেশাগতভাবে সাংবাদিকতায় এলেও লেখার মান ও বিস্তার ঘটছে না এবং রিপোর্ট বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি ভালো প্রতিবেদন আরও বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আগে ছোটদের নিয়ে পত্রিকায় শিশুদের পাতা বের হতো, এখন সেটা হয় না। ছোটবেলায় শিশু পাতায় আমার লেখা প্রকাশ হওয়ায় আমার মধ্যে যে আত্মবিশ্বাস বেড়েছে, তা পরবর্তী জীবনে কাজে দিয়েছে। এটি শিশুর আত্মবিশ্বাস বিকশিত করে।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানী তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক উন্নয়নমূলক সংস্থা অ্যাকশন এইড আয়োজিত ‘অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কাগজের প্রতিবেদন সমাজকে ভাবায়। ইতিবাচক পরিবর্তন আনে। এজন্য তরুণদের পুরস্কৃত করা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। আজকের এ আয়োজন তরুণ সাংবাদিকদের সেটিই করছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, একজন সাংবাদিক স্বাধীনভাবে সমাজকে পরিচালিত করতে বিরাট ভূমিকা রাখতে পারে। সমাজে অনেক কিছু আছে, যা উঠে আসে না। পিছিয়ে থাকা মানুষগুলো নিজেদের কথাগুলো বলতে পারে না। সে কথাগুলোই উঠে আসে সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে।

এসময় সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সমাজের অনুচিত বিষয়গুলো তুলে আনা জরুরি। তবে বর্তমানে যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, তাতে অনেক সময় একটি প্রতিবেদনে সংশ্লিষ্টজন ক্ষতিগ্রস্তও হতে পারে। সেদিকে নজর দিতে হবে। এসব থেকে বের হয়ে ভালো প্রতিবেদন আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান, নিউজটোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট প্রমুখ।

অনুষ্ঠানে নিউজটোয়েন্টিফোরের সাংবাদিক কামরুজ্জামান, ডেইলি স্টারের সাংবাদিক নীলিমা জাহান, দৈনিক যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এম ইউসুফ আলী, আইপিনিউজ বিডি (অনলাইন) এর প্রধান প্রতিবেদক সতেজ চাকমাকে ফেলোশিপ দেওয়া হয়

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর