শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার থাকলেও কিছু লোকের মজুতের কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমিন উর রশিদ বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করতে হবে। কৃষকদের অধিকার নিশ্চিত হলে দেশ উন্নত হবে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশী পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আশা করি বাংলাদেশ পেঁয়াজ আমদানি করতে হবে না।

কৃষিমন্ত্রী বলেন, আমরা বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। বর্তমান সরকার কৃষকদের জন্য অনেক কাজ করছে। বর্তমান সরকার কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর সকালে পরশুরামের মুহুরি নদীর দেড় হাজার কোটি টাকার বন্যা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাস্তায় ও মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ করবেন। সেখান থেকে শ্রীপুরের নানার বাড়িতে যাবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে ফুলগাজী ডাকবাংলোতে জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন। সেখান থেকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদার, স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর