শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেয়াল ধসে কিশোরীর মৃত্যু : আত্মসমর্পণের নির্দেশ ভবন মালিককে

ঢাকার সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে পথচারী এক কিশোরীর মৃত্যুর ঘটনায় ভবনের মালিক হাজী মো. আলী হোসেনকে জামিন না দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দায়রা জজ আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত ১২ জানুয়ারি ঢাকার সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে হ্যাপী আক্তার মিনা (১৩) নামের এক পথচারী কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। আশুলিয়ার জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনা কুষ্টিয়া জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলেন নিহত মিনার মা রেখা আক্তার (৪০), ঠাকুরগাঁওয়ের আলম (৩৫) ও আশুলিয়ার টেঙ্গুরি এলাকার সাজ্জাদ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ জানুয়ারি দুপুরে বাড়ি নির্মাণের জন্য পুরান ভবনের দেয়াল ভাঙার কাজ করছিলেন কয়েক রাজমিস্ত্রি। এ সময় অসাবধানতাবশত বাড়ির দেয়াল ভেঙে পথচারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মিনা মারা যায়।

আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে মিনার মরদেহটি উদ্ধার এবং আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী