বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বিতীয় স্ত্রীর দায়েরকৃত মামলায় কারাগারে রসুলপুরের আজিজুল হক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী কাজী আজিজুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত রবিবার(২৮ জানুয়ারী) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক এমজি আযম এই আদেশ দেন।
কাজী আজিজুল হক(২৯) সাতক্ষীরা সদরের রসুুলপুর এলাকার কাজী হাসানুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পূর্বের বিবাহ গোপন করে ২০২২ সালের ১৬ নভেম্বর ১ লক্ষ ১ টাকা কাবিনে সাতক্ষীরা সদরের পারকুখরালী এলাকার মৃত ওয়াদুল সানার মেয়ে সুরাইয়া সুলতানাকে(২৫) বিয়ে করেন কাজী আজিজুল হক। সে সময় কাজী আজিজুল হকের চাহিদামত প্রায় ৫ লক্ষ টাকার জিনিসপত্র প্রদান করে সুরাইয়া সুলতানার পরিবার। বিবাহের পর স্বামীর বাড়িতে যেয়ে সংসার শুরু করলে সুরাইয়া খাতুনের দিকে কু নজর পড়ে শ্বশুর কাজী হাসানুল হকের। স্বামী কাজী আজিজুল হক বাড়ীতে না থাকার সুযোগে শ্বশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি সুরাইয়া সুলতানা।
ফলে সুরাইয়া সুলতানাকে ছেলের সাথে সংসার করতে দেবেনা বলে হুমকি দেন শ্বশুর কাজী হাসানুল হক। এরপর শ্বশুর কাজী হাসানুল হক ও শ্বাশুড়ী আমেনা খাতুনের পরামর্শে ৩ লক্ষ টাকা যৌতুকের দাবীতে শারিরীক ও মানসিক নির্যাতন করে ২০২৩ সালের ২৬ মে সুরাইয়া সুলতানাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওই ঘটনার পর ওই বছরের ২০ জুন সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে স্বামী আজিজুল হককে আসামী করে মামলা করেন সুরাইয়া সুলতানা। মামলা নং সিআর ৬২৫/২০২৩(সাতঃ)। ওই ঘটনার পর মিমাংসার স্বার্থে ২০২৩ সালের গত ৮ আগস্ট স্বামী আজিজুল হকসহ শ্বশুর-শাশুড়ী সুরাইয়া সুলতানার বাড়ীতে এসে গন্ডগোল করে এবং এক পর্যায়ে সুরাইয়া সুলতানাকে মারপিট করে চলে যায়। পরবর্তীতে আবারো হুমকি ধামকি দিলে ২০২৩ সালের ২২ জানুয়ারী সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরো একটি মামলা করেন সুরাইয়া সুলতানা। মামলা নং ৫৪১/২৩। ওই মামলায় গত বুধবার(২৮ জানুয়ারী) কাজী আজিজুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাতক্ষীরা জর্জ কোর্টের এড. আব্দুল মজিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ভূক্তভ’গী সুরাইয়া সুলতানা বলেন, প্রথম স্ত্রী রেখে প্রতারণা করে কাজী আজিজুল হক আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর স্বামী, শ্বশুর ও শাশুড়ী মিলে যৌতুকসহ নানা কারণে আমাকে অমুনুষিক নির্যাতন করেছেন। আমি চায় আমার স্বামী ও শ্বশুর-শাশুড়ীর মত মানুষের দ্বারা আমার মত আর কোন নারী নির্যাতনের শিকার না হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর